Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ফেন্সিডিল কারবারির জেল-জরিমানা

BN DESK
05 September 2026, 06:48 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ফেন্সিডিল কারবারির জেল-জরিমানা

কোর্ট রিপোটার : বিশেষ ক্ষমতা আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল চোরাকারবারি সাঈদ ওরফে সায়েম শেখকে (৩৫) দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সে জামিনের পর পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে। সাজাপ্রাপ্ত আসামি সাঈদ বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক হাবীবা মন্ডল এই মামলার রায় দেন।

উল্লেখ্য, র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্য এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স ২০১৬ সালের ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে শহরের চকযাদু রোডে অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাব সদস্যদের দেখে অভিযুক্ত সাঈদ পালানোর চেষ্টা করলে তাকে আটক এবং তার হেফাজত থেকে ১০১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ করা হয়।

এ ব্যাপারে এসআই খলিলুর রহমান বাদি হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহি তদন্ত শেষে ওই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এড. এপিপি নাসিমুল করিম হলি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ফেন্সিডিল কারবারির জেল-জরিমানা

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার