Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার উদ্ধার, আটক ৩

BN DESK
28 June 2024, 01:34 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার উদ্ধার, আটক ৩

করতোয়া নিউজ ডেস্ক:  পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ একটি কার্গো ট্রাক আটক করেছে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ বিয়ার জব্দ করা হয়। এসময় পায়রাবন্দরে চীনাদের সঙ্গে কর্মরত এক দোভাষীসহ তিনজনকে আটক করা হয়েছে।

কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে। এসময় এক দোভাষীসহ তিনজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বলা হয়, নদীপথে পায়রাবন্দর থেকে এই বিয়ার এসেছে। চালানটি ঢাকা যাওয়ার কথা ছিল। পায়রাবন্দর থেকে আমরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে পটুয়াখালী টোলপ্লাজা এলাকা থেকে কার্গো ট্রাকটি জব্দ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার উদ্ধার, আটক ৩

B
BN DESK | 28 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার