Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 কালীগঞ্জে অটোরিকশা রক্ষার চেষ্টায় কাটা পড়লেন ট্রেনে

BN DESK
16 August 2024, 07:31 PM পড়তে ১ মিনিট
 কালীগঞ্জে অটোরিকশা রক্ষার চেষ্টায় কাটা পড়লেন ট্রেনে

নিউজ ডেস্ক:  গাজীপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে রেল ক্রসিংয়ে নিজের অটোরিকশা রক্ষা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সানি (২৮) নামে এক চালক মারা গেছেন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ হিরু এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া অটোরিকশা চালক সানি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী এলাকার আজিজুলের বাড়িতে ভাড়ায় থাকতেন।

এসআই শহিদুল্লাহ হিরু বলেন, ‘সানি অটোরিকশায় যাত্রী নিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানের অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন সেখানে চলে আসে। এসময় যাত্রীরা দ্রুত অটোরিকশা থেকে নেমে যান। সানি তার অটোরিকশা রেলক্রসিং থেকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সানি মারা যান। তার অটোরিকশাটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 কালীগঞ্জে অটোরিকশা রক্ষার চেষ্টায় কাটা পড়লেন ট্রেনে

B
BN DESK | 16 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার