Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সারাদেশে শ্রেষ্ঠ রোভার বগুড়ার মেহেদী হাসান নাঈম

BN DESK
05 September 2026, 07:23 PM পড়তে ১ মিনিট
সারাদেশে শ্রেষ্ঠ রোভার বগুড়ার মেহেদী হাসান নাঈম

স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান নাঈম। সারা দেশের প্রতিযোগিদের পেছনে ফেলে এই শ্রেষ্ঠত্বের মুটুক অর্জন করেন তিনি।

গত ২১ মে মঙ্গলবার ঢাকার গভ. ল্যাবরেটরী হাইস্কুলে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ব্যক্তিগত মূল্যায়নের এই ফলাফল প্রকাশ করা হয়। মেহেদী হাসান নাঈম বর্তমানে সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি বগুড়া সদর উপজেলা, বগুড়া জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হন। 

বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ও নূর বানু বেগমের ছেলে মেহেদী হাসান নাঈম। তিনি ২০১৭ সালে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে রাষ্ট্রপতির কাছ থেকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। বন্যা ও অগ্নিকান্ডসহ প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার কাজ ও অসহায়ের সেবায় এগিয়ে আসায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন। পরবর্তীতে শিক্ষামন্ত্রী জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে দেবেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের দেশে-বিদেশে শিক্ষা সফরের ব্যবস্থা করা হবে।

মেহেদী হাসান নাঈমের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর ড. সবুর উদ্দীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. তৌহিদুল আলম, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, এল টি নিলুফা ইয়াসমিন, এল টি গ্রুপ সম্পাদক আতিকুল আলম, বগুড়া জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ আব্দুল মালেক ও সম্পাদক মোহাম্মাদ এমদাদুল হক। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সারাদেশে শ্রেষ্ঠ রোভার বগুড়ার মেহেদী হাসান নাঈম

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার