Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; রাঙামাটি জেলা আ.লীগ নেতাকে তলব

BN DESK
28 June 2024, 02:09 PM পড়তে ১ মিনিট
আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; রাঙামাটি জেলা আ.লীগ নেতাকে তলব

করতোয়া নিউজ ডেস্ক: আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুছা মাতব্বরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক জেলা সমন্বিত কার্যালয়ে মুছা মাতব্বর, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে অর্জিত সব সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

গত ২৪ জুন দুদক জেলা সমন্বিত কার্যালয় রাঙামাটির উপপরিচালক জাহিদ কালাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, মুছার ব্যাপারে নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে দুদক আইন-২০০৪ এর ২৬ (১) উপধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক জেলা সমন্বিত কার্যালয়-রাঙামাটি কার্যালয়ে হাজির হয়ে নিজের, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে অর্জিত সব সম্পদের বিবরণী দাখিল করতে হবে তাকে। নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিলে ব্যর্থ হলে তার নামে দুদক আইন অনুযায়ী মামলা হতে পারে।

মুছা মাতব্বর বলেন, আমার বিরুদ্ধে হয়তো কেউ অভিযোগ করায় দুদক তলব করেছে। দুদকের কাজ দুদক করবে। দুদক সম্পদের যে বিবরণী দিতে বলেছে, তা জমা দিতে আমার কোনো সমস্যা নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; রাঙামাটি জেলা আ.লীগ নেতাকে তলব

B
BN DESK | 28 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার