Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে আর্থিক সহায়তায় সুস্থ জীবন পেতে চায় আদিবাসী লিংকন বাস্ক

BN DESK
05 September 2026, 12:30 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে আর্থিক সহায়তায় সুস্থ জীবন পেতে চায় আদিবাসী লিংকন বাস্ক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের আংড়া গ্রামের আদিবাসী দিনমজুরী কর্নেলিউস বাস্কের ছেলে লিংকন বাস্ক জন্মের পর থেকেই দূরারোগ্য ব্যাধিতে এক চোখ হারায়। শুধু তাই নয় কপাল ও চোখ জুড়ে বেরিয়েছে তার বিশাল একটি টিউমার। লিংকনের বাবা বলেন, ছেলে আমার ভালোই জন্মগ্রহণ করেছিল। দেড় বছর বয়সে বাম চোখে ঘা হয় তার।

চোখ দিয়ে সবসময় পানি পরত। চোখ ফুলে যায়। ব্যথা হওয়ার কারণে শিশু বয়সে লিংকন খুব কান্নাকাটি করত। এক ফাদার (খ্রিস্টান) তার নিজের অর্থে ডাক্তারের পরার্মশে চোখ অপসারণ করান। পরবর্তীতে এক চোখ নিয়ে ভালোই ছিলো কিংকন। কিন্ত ৪ বছর বয়সে ওই চোখের উপর ও কপালে ছোট-ছোট টিউমার বের হয়।

গ্রামের স্কুলে লিংকনকে ভর্তি করে দেওয়া হলেও টিউমার হওয়ায় লজ্জায় সে পড়ালেখা বন্ধ করে সর্বক্ষণ বাড়িতে শুয়ে বসে থাকত। টিউমারগুলো অপারেশন জন্য ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার বলেন, অল্প বয়সে অপারেশন না করে বয়স বেশি হলে ভালো হবে।

ছেলের বয়স বেশি হলে ১৭ সালের দিকে ওর্য়াল্ড ভিশনের খরচে ঢাকায় অপারেশনে টিউমারগুলো কেটে দেয়। কয়েকদিন পর আবার চোখের উপর কপাল জুড়ে টিউমার বের হয়। ওর্য়াল্ড ভিশন একই হাসপাতালে পর পর ৪’বার অপারেশন করে। তবে ডাক্তার বলেছিলেন পঞ্চম বার অপারেশন করলে নতুন আর টিউমার বের হবে না। কিন্ত পঞ্চম বার অপারেশনের আগে পাঁচবিবি থেকে ওর্য়াল্ড ভিশন অফিস বন্ধ করে দেয়।

দিনমজুর কর্নেলিউস বাস্কের জানান, টাকার অভাবে আর ছেলের অপারেশন করতে পারেননি। লিংকন বলেন, ছোটবেলা থেকেই কষ্টের জীবন যাপন কাটাচ্ছি। এমন অবস্থায় রোদে থাকতে পারি না। চোখ সর্বক্ষণ প্রচন্ড ব্যথা করে। বাবা-মা এখন বেঁচে আছেন। তারা খাওয়াচ্ছেন।

যখন মারা যাবে তখন আমার কি হবে সেই চিন্তাই করি। আমার চিকিৎসা করার মত বাবা-মার সার্মথ নেই। একারনে সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহায়তায় আমি নতুন সুস্থ্যজীবন ফিরে পেতে চাই। লিংকনের বাবার বিকাশ নম্বর ০১৭৫০-১২৫১৩৯

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে আর্থিক সহায়তায় সুস্থ জীবন পেতে চায় আদিবাসী লিংকন বাস্ক

B
BN DESK | 06 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার