Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ 

BN DESK
02 September 2026, 04:51 AM পড়তে ১ মিনিট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায়, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনীর সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রামপুর লাতু মিয়া সড়কের মাথায় মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় সড়কের চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায়, গুম, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের রামপুর লাতু মিয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

আশিফ নামের এক শিক্ষার্থী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিন শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চলছে তা অবর্ণনীয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাধা দিয়ে হামলা করছে। সর্বশেষ গতকাল (রোববার) আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি কার্যালয়ে একটি মিথ্যা বিবৃতি আদায় করা হয়েছে, যা অত্যন্ত নিন্দাজনক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ 

B
BN DESK | 29 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার