Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় হিরো আলমকে মারপিট মামলার পাঁচ আসামির জামিন মঞ্জুর

BN DESK
05 September 2026, 06:36 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় হিরো আলমকে মারপিট মামলার পাঁচ আসামির জামিন মঞ্জুর

কোর্ট রিপোর্টার : আদালতে মামলা করে ফেরার পথে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে  মারপিটের অভিযোগ এনে দায়েরকরা মামলায় আদালত ৫ আসামির জামিন দিয়েছে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) এই মামলার ৮ আসামির মধ্যে ৫ আসামি বগুড়া সদর উপজেলার ফাঁপোড়ের হাতেম আলীর ছেলে শামীম, কুকরুলের দুলালের ছেলে সবুজ, দোগাড়িয়ার মৃত আশরাফ আকন্দের ছেলে উজ্জল, হাজরাদিঘীর সামছুলের ছেলে জাহাঙ্গীর ও গাবতলী উপজেলার বরুজ গ্রামের মান্নান মহুরীর ছেলে নাজমুল ওরফে সবুজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে।

আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা আসামিদের জামিনের আবেদন শুনানী শেষে জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার এরুলিয়া আর-জে পলী বাড়ির আহম্মদ আলীর ছেলে হিরো আলম গত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (নন্দীগ্রাম-কাহালু) আসন থেকে প্রতিদ্বন্দিতা করেন। ভোটের দিন ভোটকেন্দ্রে হামলাসহ মারপিটের অভিযোগ এনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু মন্ত্রী মোঃ ওবায়দুল কাদের, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেনসহ আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের ৩৯ নেতা কর্মীর নাম উল্লেখ করে গত ৮ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।

ওই মামলা দায়ের শেষে দুপুর ১২ টার দিকে বাদি হিরো আলম আদালতের এজলাস কক্ষ ত্যাগ করে আদালতের নীচ তলায় বারান্দার সামনে রাস্তায় পৌছিলে তার উপর বিক্ষুদ্ধ লোকজন হামালা চালিয়ে মারধর করে এবং জামা ছিড়ে দেয়।

এ ব্যাপরে হিরো আলম বাদি হয়ে গত ১০ সেপ্টেম্বর ওই ৫ আসামিসহ ৮ জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় হিরো আলমকে মারপিট মামলার পাঁচ আসামির জামিন মঞ্জুর

B
BN DESK | 15 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার