Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৯ বস্তা চাল উদ্ধার

BN DESK
05 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৯ বস্তা চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে ভ্যান করে সরকারি বস্তাসহ চালগুলো সালেক তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় তুলে বাড়ির দুইটি ঘরে রেখে দেন। সালেক একটি মহলের সহায়তায় ও অর্থে সরকারি চাল কেনা বেচা করেন। তিনি সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারি করার জন্য ঘরে মজুত করে রাখেন। যা পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন।

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার দৈনিক করতোয়া’কে বলেন, ‘সরকারের খাদ্যবান্ধবে বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহমানবালা এলাকার মৃত রমজান আলীর ছেলে সালেক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সালেকের বাড়ি তল্লাশি চালানো হলে দুইটি ঘর থেকে ১৮৯ বস্তা চাল জব্দ করা হয়৷ অভিযান চলাকালে বাড়ির মালিক সালেক উপস্থিত না থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৯ বস্তা চাল উদ্ধার

B
BN DESK | 26 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার