Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদী কারাগারে হামলার ঘটনায় ৭৭ জন বরখাস্ত

BN DESK
01 August 2024, 10:46 AM পড়তে ১ মিনিট
নরসিংদী কারাগারে হামলার ঘটনায় ৭৭ জন বরখাস্ত

নিউজ ডেস্ক:   নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) স্বাক্ষরিত এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। বুধবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।

এর আগে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরনের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

নরসিংদী কারাগারে হামলার ঘটনায় ৭৭ জন বরখাস্ত

B
BN DESK | 31 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার