Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
10 October 2024, 12:36 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জ উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

রাজিব হোসেন দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার হোসেন মাদবরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। রাতে দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে চুরির মালামাল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাজিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দু’পক্ষই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত। রাজিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িঘরে হামলা ভাঙচুর করে এলাকাবাসী। 


বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার সাথে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

অনিক/ইমন

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 10 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার