Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

থানার হাজতে নিজের পরনের কাপড় দিয়ে যুবকের আত্মহত্যা

BN DESK
03 July 2024, 02:55 PM পড়তে ১ মিনিট
থানার হাজতে নিজের পরনের কাপড় দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজতে পরনের কাপড় খুলে দড়ি বানিয়ে আত্মহত্যা করেছে মো. জুয়েল (২৬) নামে এক যুবক। 

বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটে থানা হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, জুয়েল চান্দগাঁও থানার খেজুরতলা এলাকার আব্দুল মালেক ওরফে আব্দুল মাবুদের ছেলে। কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় আদালত থেকে জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে আত্মহত্যা সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, থানা হাজতে জুয়েল একা ছিল। হাজতের সামনেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। বুধবার ভোর ৬টা ২২ মিনিটের দিকে জুয়েল তার পরনে থাকা শার্ট খুলে ফেলেন। এরপর এটি হাজতের লোহার শিকের সঙ্গে পেঁচিয়ে দড়ি বানান। হাজতের ভেতরে থাকা বাথরুমের দেয়ালে ওঠে রশি ভেন্টিলেটরের সঙ্গে লাগিয়ে গলায় ফাঁস দেয় জুয়েল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

থানার হাজতে নিজের পরনের কাপড় দিয়ে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার