Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

BN DESK
28 September 2024, 07:07 PM পড়তে ১ মিনিট
মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়ীপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে আমিনুল, ধামগড় গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মাসুম, মনারবাড়ী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সাইফুল, বাদশা মিয়ার ছেলে সাকিব, মৃত হাফিজ উল্লাহর ছেলে রাকিব এবং পিরোজপুর জেলার কাউখালী উপজেলার দুলাল হোসেনের ছেলে রুবেল হোসেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে তিনটার দিকে উপজেলার আলীপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের সময় পুলিশ এদের কাছ থেকে ঢাকা মেট্রো ন-১১৫৭৩০ নম্বরের একটি পিকআপ ভ্যান, একটি চাপাতি, দুটি চাকু, একটি পাইপ ও একটি প্লাস উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা নামক এলাকার ঢাকামুখী সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করে।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়েছে। তাদের সঙ্গে থাকা অন্যদের গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

B
BN DESK | 28 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার