Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

BN DESK
08 September 2024, 12:31 PM পড়তে ১ মিনিট
শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। 

রোববার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ি বাজারে সড়কের ওপর মাঝে মধ্য ট্রাক পার্কিং করে রাখা হয়। রোববার সকালেও একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

B
BN DESK | 08 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার