Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নানা বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলো জুনায়েদ

BN DESK
07 September 2026, 03:32 PM পড়তে ১ মিনিট
নানা বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলো জুনায়েদ

নিউজ ডেস্ক:  চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০ মাইল আলিয়ারপুর বাজারপাড়ায়  নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে জুনায়েদ আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুকুর থেকে উদ্ধারের প্রায় আধা ঘণ্টা আগে থেকে শিশুটি নিখোঁজ ছিল। সে যশোর নিউমার্কেট এলাকার জামিল আহমেদের ছেলে।

জুনায়েদের মামা আনিচুর রহমান জিকু জানান, দুই ভাইয়ের মধ্যে জুনায়েদ ছোট। গত সোমবার জুনায়েদ যশোর থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়।

তিনি বলেন, ভাগনে অনেক চঞ্চল। সকালে খেলতে খেলতে সে বাড়ি থেকে বের হয়ে পুকুরের পাড়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পার হলে তাকে কোথাও না দেখে আমরা খুঁজতে শুরু করি। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে জানান সে মারা গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়।

     

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নানা বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলো জুনায়েদ

B
BN DESK | 19 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার