Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ছিতাইকারীদের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

BN DESK
05 September 2026, 06:23 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় ছিতাইকারীদের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ায় ছিতাইকারীদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অলি মিয়া শহরের উত্তর পৈরতলা এলাকার মৃত মতি মিয়ার ছেলে। এর আগে, শনিবার রাতে শহরের জগৎবাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অলি মিয়া শহরের জগৎবাজার এলাকায় একটি শৌচাগার পরিচালনা করতেন। শনিবার রাতে শৌচাগারে দায়িত্বরত অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় অলি মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ছিতাইকারীদের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

B
BN DESK | 29 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার