Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোনালদোর আল-নাসরকে উড়িয়ে সুপার কাপ আল হিলালের

BN DESK
02 September 2026, 12:34 PM পড়তে ১ মিনিট
রোনালদোর আল-নাসরকে উড়িয়ে সুপার কাপ আল হিলালের

স্পোর্টস ডেস্ক : সৌদি সুপার কাপের শিরোপার লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও হারতে হলো রোনালদোর আল-নাসরকে। বিরতির পর স্রেফ ঝড় বইয়ে দেয় আল নাসরের উপর। এগিয়ে থেকেও ৪-১ গোলে উড়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাতেই সুপার কাপের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আল হিলাল। 

শনিবার (১৭ আগস্ট) ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে দুই দল। কেউ কারো থেকে কম যাচ্ছিলো না। দুই দলের রক্ষণ ছিল চীনের প্রাচীরের মতো। তাতে আক্রমণ ভাগের খেলোয়াড়দের ভালোই পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় ৪৪তম মিনিটে পাস করেন রোনালদো। বাইলাইন থেকে সতীর্থের কাট ব্যাক পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন রোনালদো। তখন ধরে নেওয়া হচ্ছিলো দ্বিতীয়ার্ধেও নিজেদের খেলার ঝলক দেখাবে আল নাসর। কিন্তু বিরতির পর রক্ষণ গুছিয়ে রেখে আক্রমণে ঝড় তোলে নেইমারের আল হিলাল।

সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি আল হিলাল। ৫৫তম মিনিটে স্কোর লাইন ১-১ করে ফেলেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আলেকজান্ডার মিত্রোভিচ। এরপর গোলের নেশায় মেতে ওঠে আল হিলাল। ৬৯তম মিনিটে তার আরেক গোলে বাড়ে ব্যবধান। শেষদিকে আল নাসরের জালে বল পাঠিয়ে আল হিলালের জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। বাকি সময়ে আর জালের দেখা পায়নি কোনো দলই। এ নিয়ে পঞ্চম সুপার কাপ জিতলো আল হিলাল। বাকি দলগুলোর কারোই দুটির বেশি এই অর্জন নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রোনালদোর আল-নাসরকে উড়িয়ে সুপার কাপ আল হিলালের

B
BN DESK | 18 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার