Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

BN DESK
27 June 2024, 03:22 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

করতোয়া নিউজ ডেস্ক:  বাসের চাপায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছকু শেখ (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিলুফা বেগম (৩৩) নামে এক যাত্রী।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ছকু শেখ কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের বাসিন্দা।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ইঞ্জিন চালিত ভ্যানে যাত্রী নিয়ে মিল্টন বাজার এলাকায় যাচ্ছিলেন ভ্যানচালক ছকু শেখ। পথে মাদরাসার সামনে ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ছকু শেখ নিহত হন। এসময় আহত হন ভ্যানের যাত্রী নিলুফা বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নারীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরপরই বাস নিয়ে চালক-হেলপার পালিয়ে গেছেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার