Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে গ্রেফতার ৭ জন জুয়াড়ি

BN DESK
05 September 2026, 12:45 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে গ্রেফতার ৭ জন জুয়াড়ি

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নের ডহুরিয়া এলাকার ইউনুস আলীর বাঁশবাগানে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শামসুদ্দীনের ছেলে ইউনুস আলী (৫০), হায়দার আলীর ছেলে জিয়ারুল হক  (৪৫), মন্তাজ আলীর ছেলে হান্নান আলী (৪৬), মতারজ আলীর ছেলে সোজাউল হক (৪১), সাইদুর রহমান (৪৫), নছিমদ্দিনের এর ছেলে আজাদ মিয়া (৫৫), মোজাম্মেল হকের ছেলে সাইদুর রহমান (৫০)।

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার তাদেরকে জয়পুরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে গ্রেফতার ৭ জন জুয়াড়ি

B
BN DESK | 19 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার