Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
23 August 2024, 06:06 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে সিহাব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের টাঙ্গন ব্রিজের নিচে গোসল করতে নেমে এ দুঘটনা ঘটে। সে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার সুমন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিহাব তার এক বন্ধু সহ টাঙ্গন ব্রিজের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে। এ সময় দুজনেই পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে তাদের মধ্যে একজনকে স্রোতে ভেসে নদীর ধারে যেতে দেখলেও সিহাবকে দেখতে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টার পর সিহাবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 23 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার