Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিরনি খেতে গিয়ে দুই বোনের মৃত্যু

BN DESK
15 June 2024, 05:36 AM পড়তে ১ মিনিট
শিরনি খেতে গিয়ে দুই বোনের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিরনি খেতে গিয়ে রাজার দিঘিতে পড়ে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো: নাবিলা ও তাসলিমা।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় দিঘি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে পৃথিমপাশা ইউনিয়নের দেউগাঁও গ্রামের এক প্রতিবেশির বাড়িতে শিরনি খেতে যায় শিশু নাবিলা ও তাসলিমা। সন্ধ্যা হলেও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হন। খোঁজাখুঁজির পরও তাদের কোনও সন্ধান পাওয়া যায় না। পরে রাজার দিঘিতে তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

শিরনি খেতে গিয়ে দুই বোনের মৃত্যু

B
BN DESK | 15 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার