Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

BN DESK
01 August 2024, 06:17 PM পড়তে ১ মিনিট
ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক:  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রেজাউল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ জুলাই) দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৩১ মার্চ দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক এমডি রেজাউল আলম নিজ নামে অর্জিত দুই কোটি ৫২ লাখ ৬০ হাজার ৫৯১ টাকার তথ্য দেন।
 
সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায়, তিনি ৯৬ লাখ সাত হাজার ৫৯১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এছাড়া এক কোটি ৪২ লাখ ৯৯ হাজার ৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।

এলাকা: ঢাকা ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

B
BN DESK | 01 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার