Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে একই পরিবারের ৪ মাদক কারবারী আটক

BN DESK
05 September 2026, 12:59 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে একই পরিবারের ৪ মাদক কারবারী আটক

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ফেন্সিডিল, ৩টি দেশিয় ধারালো অস্ত্র, সাড়ে ৩ লক্ষাধিক টাকা ও সোনার গহনাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে।

আজ বুধবার (৩ জুলাই) বিকেলে পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির  হোসেনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও তাদের  আটক করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিন্নুর হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী শারমিন (২৫) এবং অপর ছেলে মুন্না (৩২) ও তার স্ত্রী শবনম (২২)।

পত্নীতলা ১৪ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত হোসেন জানান, পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের একটি দল জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের সহযোগিতায় ঐ বাড়িতে অভিযান চালায়। অভিযানে উল্লেখিত ৪ জনকে টাকা, মাদক অস্ত্রসহ আটক করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে একই পরিবারের ৪ মাদক কারবারী আটক

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার