Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জাপুরে পুকুরপাড় থেকে গ্রেনেড উদ্ধার

BN DESK
25 June 2024, 02:17 PM পড়তে ১ মিনিট
মির্জাপুরে পুকুরপাড় থেকে গ্রেনেড উদ্ধার

করতোয়া নিউজ ডেস্ক:  টাঙ্গাইলে মির্জাপুরে একটি পুকুরপাড়ে গ্রেনেড পাওয়া যায়।  ৯৯৯ এ কল পেয়ে  সোমবার (২৪ জুন)  রাত দশটার দিকে উপজেলার পৌর এলাকার পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এই গ্রেনেড উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) করিম হোসেন জানান, কে বা কারা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়। এ খবর পেয়ে গ্রেনেডটি রাত দশটার দিকে উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মির্জাপুরে পুকুরপাড় থেকে গ্রেনেড উদ্ধার

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার