Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিছানায় ছিলো শিশুর মরদেহ, রক্তাক্ত মা ছিলেন টয়লেটে

BN DESK
05 July 2024, 02:33 PM পড়তে ১ মিনিট
বিছানায় ছিলো শিশুর মরদেহ, রক্তাক্ত মা ছিলেন টয়লেটে

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে একটি বাড়ি থেকে সামিয়া আক্তার সোহা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার মা উর্মি আক্তার মুক্তাকে (২১) টয়লেটের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার একটি চার তলা ভবনের নিচতলার কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। 

শিশুটির বাবা শামীম আহমেদ রাজবাড়ী এলাকার বাড়িগ্রামের বাসিন্দা। মেঘনা গ্রুপ অব কোম্পানিতে চাকরি করেন তিনি। স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে মাত্র তিন দিন আগে সোনারগাঁয়ের ঝাউচর এলাকার মহসিন ব্যাপারীর বাড়িতে ভাড়া নেন তিনি। 

শিশুটির বাবা শামীম বলেন, প্রতিদিনের মতো রাতে কাজ শেষে সকাল সাড়ে ছয়টায় বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা আটকানো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমার শিশুকন্যাকে মৃত অবস্থায় খাটের ওপর দেখতে পাই। এ সময় রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রী টয়লেটের ভেতরে পড়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

এ বিষয়ে বাড়ির মালিক মহসিন বেপারী বলেন, তিন দিন আগে শামীম আহমেদ বাড়িটিতে স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে ওঠেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, একটি কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই স্থান থেকে তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বিছানায় ছিলো শিশুর মরদেহ, রক্তাক্ত মা ছিলেন টয়লেটে

B
BN DESK | 05 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার