Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গলায় কই মাছ আটকে প্রাণ গেল কৃষকের 

BN DESK
18 April 2024, 09:19 PM পড়তে ১ মিনিট
গলায় কই মাছ আটকে প্রাণ গেল কৃষকের 

মফস্বল ডেস্ক : বাড়ির পাশের নালা থেকে মাছ ধরার সময় গলায় কই মাছ আটকে মিয়া চাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। মিয়া চাঁন ওই গ্রামের তারব আলীর ছেলে।

স্বজনরা জানান, বুধবার রাতে বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় কইসহ বিভিন্ন মাছ দেখে ধরতে যান মিয়া চাঁন। এ সময় একটি কই মাছ ধরার পর সঙ্গে রাখার কোনও পাত্র না থাকায় মুখ দিয়ে কামড়ে আটকে রাখেন। একইসঙ্গে আরও মাছ ধরার চেষ্টা করেন। এর ফাঁকে কই মাছটি মুখের ভেতরে ঢুকে গলায় আটকে যায়। পরে পরিবারের লোকজন নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। স্বজনরা ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, গলায় মাছ আটকে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বৃষ্টির কারণে বাড়ি গিয়ে খোঁজ নিতে পারিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গলায় কই মাছ আটকে প্রাণ গেল কৃষকের 

B
BN DESK | 18 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার