Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূর্ববিরোধের জেরে খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

BN DESK
09 July 2024, 01:18 PM পড়তে ১ মিনিট
পূর্ববিরোধের জেরে খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  খুলনায় যুবলীগ নেতা আলামিন শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন শেখ লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধারালো চাপাতি দিয়ে আলামিনের ডান পায়ের হাঁটু, বাম পায়ের হাঁটুর ওপরে, বাঁ হাতের চারটি আঙুলে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, ‘পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। আলামিনের বিরুদ্ধে সদর থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ ১০টি মামলা রয়েছে।’

এর আগে শনিবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মোড়ে শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রবিউল উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ছাড়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।

এলাকা: খুলনা খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পূর্ববিরোধের জেরে খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 09 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার