সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা থানা পুলিশ নাশকতা মামলায় জামায়াত নেতা নুরুল আমিন সরকারকে (৭০) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর বাসা থেকে উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য নুরুল আমিন সরকারকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি বাবু কুমার সাহা।