Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

BN DESK
30 April 2024, 08:31 PM পড়তে ১ মিনিট
পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু কাজী ইয়াছিন আরাফাত (৩) উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে ও রোজা মনি (৩) একই বাড়ির মিদন মিয়ার মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি ছিল। 

মৃত শিশু কাজী ইয়াছিন আরাফাতের বাবা কাজী তানভীর জানান, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে আমার চাচাতো বোন রোজা মনি ও আমার ছেলে ইয়াছিন আরাফাত দুজন মিলে বাড়ির পেছনে খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের দুইজনকে কোথাও দেখতে না পেয়ে দুই পরিবারের সদস্যরা খুঁজতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের পানিতে তাদের ভাসতে দেখি। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। বিকেলে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

B
BN DESK | 30 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার