Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে ১ কেজি ৬৫০ গ্রাম সোনার বারসহ চোরাকারবারি গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:45 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে ১ কেজি ৬৫০ গ্রাম সোনার বারসহ চোরাকারবারি গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : সীমান্ত পথে ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি সোনার বারসহ একজন চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন এর হাটখোলা বিজিবি সদস্যরা।

গ্রেফতারকৃত চোরাকারবারি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে মিনহাজুল ইসলাম (৪৫)। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, জব্দকৃত ১৬টি স্বর্ণের বার এর ওজন ১ কেজি ৬৫০ গ্রাম,  যার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, আজ বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সোনা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান পরিচালনা করে।

এসময় ১৬টি সোনার বারসহ মিনহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে ১ কেজি ৬৫০ গ্রাম সোনার বারসহ চোরাকারবারি গ্রেফতার

B
BN DESK | 24 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার