Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’ 

BN DESK
13 May 2024, 10:30 PM পড়তে ১ মিনিট
এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’ 

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সিঙ্গাইরে এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় জান্নাতুল আক্তার নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাই জামশা গ্রামে এ ঘটনা ঘটে। 

জান্নাতুল আক্তার ওই এলাকার জিন্দার আলীর মেয়ে এবং উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। 
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। গত রোববার ফল প্রকাশিত হয়। এতে সে পরীক্ষায় পাস করলেও তার মনমতো ফল না হওয়ায় অভিমান করে থাকে। প্রতিদিনের মতো খাবার খেয়ে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকতে থাকে, কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’ 

B
BN DESK | 13 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার