Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

BN DESK
05 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু ও এড. আব্দুল বাসেত, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি ও এনামুল হক নতুন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন, শামীম রেজা শামীম, ইকবাল হোসেন রাজু (কাউন্সিলর), সায়েদুল ইসলাম সায়েদ, সোলায়মান আলী, সহিদুল আলম সঞ্জু, এড. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন ও মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

B
BN DESK | 11 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার