Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : নেপালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ

BN DESK
02 September 2026, 12:34 PM পড়তে ১ মিনিট
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : নেপালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ। বুধবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আরেকটি ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা।

সাউথ এশিয়ান গেমস ফুটবলে প্রথম স্বর্ণ, মেয়েদের সাফের একমাত্র শিরোপার পর এবার নেপালের মাটিতে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিক নেপাল প্রাধান্য নিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় লিড নিতে পারেনি। বিরতির বাাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম বল নিয়ে ঢোকার সময় তাকে ফেলা দেওয়া হয়েছিল। মিরাজুলেরই নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে জড়িয়ে যায় নেপালের জালে (১-০)। ৫৫ মিনিটে বাঁ দিক থেকে আসাদুলের ক্রসে আসাদ মোল্লার হেড গোলরক্ষকের সামনে ড্রপ খেয়ে বলে যায় ফাঁকায় দাঁড়ানো মিরাজুলের সামনে। এবারও তিনি ভুল করেননি, হেডে বল পাঠিয়ে দেন নেপালের জালে (২-০)। ৭১ মিনিটে আরও এক গোল বাংলাদেশের। এই গোলেও মিরাজুলের অবদান। তার বাড়ানো বলে রাব্বি হোসেন রাহুল গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৮১ মিনিটে বাংলাদেশের রক্ষণ আর গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় স্বাগতিক নেপাল (৩-১)। তবে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে এক হালি পূরণ করে বাংলাদেশ। বাঁ দিক থেকে রাব্বি হোসেন রাহুলের ক্রসে পিয়াশ আহমেদ নোভা গোল করে ব্যবধান ৪-১ করেন। বিজয় উল্লাসে মাতে লাল-সবুজ জার্সিধারীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : নেপালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ

B
BN DESK | 28 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার