Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুপ্রিম কোর্টের সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষ হতে হবে: অ্যাটর্নি জেনারেল

BN DESK
03 July 2024, 12:11 AM পড়তে ১ মিনিট
সুপ্রিম কোর্টের সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষ হতে হবে: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, যারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন, আইন বিষয়ে সাংবাদিকতা করেন তাদের আইন ও সংবিধান বিষয়ে কিছু লেখাপড়া করা উচিত। তাহলে আইন সাংবাদিকতা করা সহজ হবে।

মঙ্গলবার (২ জুলাই) ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ পরামর্শ দেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘কোর্টের নিয়ম-রুলস যদি আপনাদের জানা থাকে তাহলে রিপোর্ট করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের প্রচলিত রীতিনীতি, সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

তিনি আরও বলেন, আপনারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই যে দীর্ঘদিন কনডেম সেলে আসামি থাকার বিষয়গুলো আপনারা তুলে ধরেন। এ কারণে আমরা পদক্ষেপ নিতে পারি। মানুষকে বিচার পেতে সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সহযোগিতা করেন। অনেক সময় দেখা যায়, বিচারপ্রার্থীরা সঠিক সময়ে আদালতে আসতে পারেন না বা বিভিন্ন কারণে মামলা পড়ে রয়েছে। দীর্ঘদিনে শুনানি হচ্ছে না।  অনেক আদেশ পৌঁছাতে দেরি হয়। এ বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরার কারণে সমস্যার সমাধান পাওয়া যায়। এ কারণে আইনকানুনগুলো জানা থাকলে আপনাদের রিপোর্ট করতে আরও সুবিধা হবে।’

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২৫ সালের কার‌্যনির্বাহী কমিটির সভাপতি মাসউদুর রহমান রানা, সহসভাপতি আমিনুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. বাহাউদ্দিন আল ইমরান, দফতর ও ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন— যমুনা টিভির রিপোর্টার শেখ মহিউদ্দিন মধু, আরটিভির অধরা ইয়াসমিনসহ সুপ্রিম কোর্টের নিয়মিত সাংবাদিকরা।

 
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

সুপ্রিম কোর্টের সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষ হতে হবে: অ্যাটর্নি জেনারেল

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার