Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ৫২ কেজি গাঁজার চালান জব্দ, আটক ৪

BN DESK
27 September 2024, 08:30 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ৫২ কেজি গাঁজার চালান জব্দ, আটক ৪

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সবুজ (৩৪), একই এলাকার আবদুল গফুরের ছেলে ইমরুজ আহমেদ (৩৩), তোয়ান মিয়ার ছেলে সৈকত হোসেন (২০) ও আবুল হাশেমের ছেলে মামুন মিয়া (৩৪)।

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে দুই বস্তায় থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা সালুকিয়া থেকে গাড়ি ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোট যাচ্ছিল। পাচারকারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ৫২ কেজি গাঁজার চালান জব্দ, আটক ৪

B
BN DESK | 27 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার