Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

BN DESK
02 May 2024, 07:17 PM পড়তে ১ মিনিট
নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে  কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় দুই পক্ষের ৭ জন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ভাদ্রা ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাজিব হোসেন (৩০) উপজেলার ভাদ্রা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে এবং ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়ির সহসভাপতি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে সেই জের ধরে বিরোধপূর্ণ জমিতে একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিবকে কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয় বলেও ওসি জানান।

 

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 02 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার