Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৯ ঘন্টা কবিরাজকে দিয়ে সাপে কামড়ের চিকিৎসা, প্রাণ গেলো শিশুর

BN DESK
01 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট
৯ ঘন্টা কবিরাজকে দিয়ে সাপে কামড়ের চিকিৎসা, প্রাণ গেলো শিশুর

নিউজ ডেস্ক: যশোরের শার্শায় সাপের কামড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফোরকানুল ইসলাম (১২) শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।

ফোরকানের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, ফোরকান বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার কাশিপুর বেলতায় ফুফু বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বিষধর সাপে কামড়ায়। গ্রামের কবিরাজ, বদ্যিসহ নানাজনকে দেখানোর পর অবস্থা গুরুতর হলে রাত ৮টার দিকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী সাপ কামড়েছে তা বলতে পারেননি স্বজনরা।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম বলেন, ফোরকানের হাতের আঙ্গুলে সাপের কামড়ের ক্ষত ছিলো। হাসপাতালে না এনে বাড়িতে রাখায় শরীরে বিষ ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে এন্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। এতে জীবন রক্ষার সুযোগ থাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

৯ ঘন্টা কবিরাজকে দিয়ে সাপে কামড়ের চিকিৎসা, প্রাণ গেলো শিশুর

B
BN DESK | 22 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার