Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়তি মূল্য-মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট: ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

BN DESK
15 May 2024, 09:24 PM পড়তে ১ মিনিট
বাড়তি মূল্য-মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট: ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সেবার মূল্য বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টারকে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুগদা থানার উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় মেডিকাস ডায়াগনস্টিক সেন্টার ও কনসাল্টেশন সেন্টারে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম।

 

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সেবার মূল্য ধার্যকৃত মূল্যের অধিক মূল্য রাখা হচ্ছে। বিভিন্ন রোগ নির্ণয়ের রিএজেন্ট বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ অবস্থায় প্যাথোলজি ল্যাবের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার এবং ৫৩ ধারায় ১ লাখ টাকাসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

বাড়তি মূল্য-মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট: ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার