Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাউজানে সীমানার বিরোধে খুন চারজনের ফাঁসির রায়

BN DESK
04 September 2026, 06:04 PM পড়তে ১ মিনিট
রাউজানে সীমানার বিরোধে খুন  চারজনের ফাঁসির রায়

চট্টগ্রাম প্রতিনিধি : আট বছর আগে চট্টগ্রামের রাউজানে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক কবিরাজকে খুনের ঘটনায় চারজনকে মৃত্যুদন্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো- মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ও মো. এরশাদ হোসেন। তাদের মধ্যে মো. দেলোয়ার হোসেন ছাড়া বাকিরা পলাতক।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুদীপ চৌধুরী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার আরেক আসামি ইলিয়াস ইলুকে খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, রাউজানের ৫ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের বাসিন্দা সুলাল চৌধুরী ২০১৬ সালে ২৫ জুন রাতে বাড়ি ফেরার সময় খুন হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি নাথ বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরীকে কুপিয়ে খুন করে লাশ ডোবায় ফেলে দেয় আসামিরা৷

মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিল আদালত। রায়ে চার আসামিকে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা, এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

৫৫ বছর সুলাল চৌধুরী স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দিতেন। আজাদী বাজারে অভয়া ঔষধালয় নামে একটি দোকান ছিল তার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাউজানে সীমানার বিরোধে খুন চারজনের ফাঁসির রায়

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার