Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

BN DESK
05 September 2026, 06:12 AM পড়তে ১ মিনিট
সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী সৈকত পয়েন্ট থেকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে, রোববার বিকেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ রাসেল (২০) নামের ওই জেলে। তিনি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা নতুন বাজার এলাকার ইসহাক আহমদের ছেলে।

নিহতের চাচা সেলিম উল্লাহ বলেন, প্রতিদিনের মতো গতকাল বিকেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় রাসেল। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে সাগরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জাহাজপুরা এলাকায় এক জেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

B
BN DESK | 23 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার