Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

BN DESK
05 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : বগুড়ার উপশহর এলাকার খেলার মাঠ রক্ষার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপশহর বাজার এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। সম্প্রতি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উপশহর এলাকার এই খেলার মাঠকে ১১ টি বাণিজ্যিক প্লট আকারে বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে।

বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ তহমিনা হায়দার, স্থানীয় বাসিন্দা জাকারিয়া শেখ জাস্টিস, আনোয়ারুল ইসলাম, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, সাংবাদিক জুম্মান সাদিক জ্যাভলিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২০০৭ সালে প্রথম এই খেলার মাঠকে প্লট আকারে বরাদ্দের ঘোষণা দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। সে সময় এলাকাবাসীর প্রতিবাদের মুখে তা বন্ধ হয়। সম্প্রতি গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় ভূমিদস্যুরা যোগসাজস করে আবারো এই মাঠে প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছেন।

এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে আশপাশের পাঁচ বর্গ কিলোমিটার এলাকার শিশু-কিশোরদের একমাত্র এই খেলার মাঠটি হারিয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই মাঠে প্লট বরাদ্দের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা। পরে এলাকাবাসী উপশহর খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিলও করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

B
BN DESK | 12 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার