Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে খাল থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার 

BN DESK
04 September 2026, 11:52 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে খাল থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার 

চট্টগ্রামের পটিয়া উপজেলার চাঁনখালী খালে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার।তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খালের ইন্দ্রপুল ব্রিজের নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, পটিয়া চাঁনখালী খালে বস্তাবন্ধি এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে জোয়ারের সময় খালের উত্তর দিক থেকে বস্তাবন্দি যুবকের লাশ দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল।এসময় ইন্দ্রপুল ব্রিজের নিচে রশি দিয়ে যুবকের লাশটি আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।অজ্ঞাত ওই যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট আর হাফহাতা পলো টি-শার্ট। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে খাল থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার 

B
BN DESK | 28 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার