Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে স্কুলছাত্রকে হত্যা করল বন্ধুরা

BN DESK
19 June 2024, 07:33 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে স্কুলছাত্রকে হত্যা করল বন্ধুরা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুদের বিরুদ্ধে আপন শেখ (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। সে কাশিয়ানীর বাঘঝাপা গ্রামের তুহিন শেখের ছেলে এবং কাশিয়ানী পাইলট হাইস্কুলের ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার বন্ধুকে আটক করেছে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে আপন শেখকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে তারা রেল ব্রিজের উপর বসে গল্প করে। কিছুক্ষণ পরে তার দুই বন্ধু ব্রিজের নিচ থেকে আহত অবস্থায় আপন শেখকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপন শেখের বাবা তুহিন শেখ ও চাচা শাহিন শেখ বলেছেন, বাড়ি থেকে আপনের বন্ধুরা ডেকে নিয়ে গেছে। তারা একসাথে গেম খেলে এবং পরে পরিকল্পিতভাবে আপনকে তার বন্ধুরা হত্যা করেছে।তারা হত্যাকারীদের বিচার দাবি করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে স্কুলছাত্রকে হত্যা করল বন্ধুরা

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার