Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে মাদকসহ দুই যুবক গ্রেফতার

BN DESK
20 May 2024, 11:54 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে মাদকসহ  দুই যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ৯৬ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোর পৌনে ৬টার দিকে সেবারহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন ও বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সেবারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে পাচারের সময় ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অটোরিকশাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে মাদকসহ দুই যুবক গ্রেফতার

B
BN DESK | 20 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার