টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে গোপালপুর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আখতার মুক্তা এবারও প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি ময়মনসিংহে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরিয়ম আখতার মুক্তা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি হাতেম আলী তালুকদারের নাতনি।
স্থগিতের ওই চিঠিতে বলা হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী ৮ মে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের পূর্বে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সকল পদের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্র্থ ধাপে আগামী ৫ জুন ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতিপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না এবং পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীগণকে প্রত্যাহারের সুযোগ দেওয়া যাবে। গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে, উক্ত পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে।
টাঙ্গাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত
BN DESK
28 April 2024, 11:00 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা
গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি: কাদের সিদ্দিকী
টাঙ্গাইলে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিবেশ