Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বাড়িতে প্রচন্ড বিস্ফোরণে আহত সেই শিশু মারা গেছে

BN DESK
05 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় বাড়িতে প্রচন্ড বিস্ফোরণে আহত সেই শিশু মারা গেছে

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালতিনগরে বাড়িতে বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে তাসমিন বুশরা (১৪) মারা গেছে। আজ ৪ মে শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুশরা মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে বনানী ফাঁড়ির এস আই ফজলে ইলাহী বলেন, গত ২৮ এপ্রিল রাত ৯ টার দিকে শহরের মালতিনগরে ভাট কান্দি ব্রিজের কাছে রেজাউল করিমের বাসায় প্রচন্ড বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির একটি ঘর বিধ্বস্ত হয়। তিনটি ঘরের চালাসহ দেয়াল ধসে যায়।

বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয় শিশু তাসমিন বুশরা (১৪) সুমাইয়া আক্তার (১৫) ও জিম (১৬)। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে বুশরা মারা যায়। আহত অপর দুই শিশুর অবস্থা অপরিবর্তিত রয়েছে।

ইতোমধ্যে পুলিশ এই প্রচন্ড বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক রেজাউল করিমকে গ্রেফতার করেছে। পুলিশ ও ফায়ার কর্মীরা জানায়, রেজাউল করিম পটকা ব্যবসায়ী। এজন্য তিনি বাড়িতে বিস্ফোরক ও পটকা মজুদ করে রেখেছিলেন। পরবর্তীতে যা থেকে এই প্রচন্ড বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বাড়িতে প্রচন্ড বিস্ফোরণে আহত সেই শিশু মারা গেছে

B
BN DESK | 04 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার