Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানের সাঙ্গু নদীতে কিশোর নিখোঁজ

BN DESK
05 September 2026, 02:47 AM পড়তে ১ মিনিট
বান্দরবানের সাঙ্গু নদীতে কিশোর নিখোঁজ

নিউজ ডেস্ক:   বান্দরবানে সাঙ্গু নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় মো. মারুফ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ মারুফ বালাঘাটা এলাকার মোহাম্মদ দিদার ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, মো. মারুফ ও বিজয় মল্লিক নামে দুই বন্ধু মিলে সাঙ্গু নদীর বালাঘাটা ঘাট থেকে সাঁতরে মার্মা বাজার ঘাটে যাওয়ার সময় মারুফ পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তার সঙ্গে থাকা বিজয় মল্লিক মার্মা বাজার ঘাট পার হয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।  

বান্দরবান ফায়ার সার্ভিসের লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, সাঙ্গু নদীতে নিখোঁজের ঘটনা খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বান্দরবান ফায়ার সার্ভিসের ডুবুরি টিম না থাকায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিকে জানানো হয়েছে। চট্টগ্রামের ডুবুরি টিম ব্যস্ত থাকায় রাঙ্গামাটির টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানের সাঙ্গু নদীতে কিশোর নিখোঁজ

B
BN DESK | 16 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার