Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর আত্মহনন

BN DESK
02 September 2026, 12:45 PM পড়তে ১ মিনিট
স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর আত্মহনন

করতোয়া নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ছায়াদ মিয়া (৫২) নামক এক ব্যাক্তি স্ত্রীকে কুপিয়ে জখমের পর নিজের গলায় ও পেটে কোপ দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ জুন) ভোরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

ছায়াদ মিয়া জহিরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি ৪ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি কামারগাঁও গ্রামে থাকেন। গত এক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ আক্তার পলিকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ছায়াদ মিয়া ঘুম থেকে উঠে বটি ও দা দিয়ে তার ঘুমন্ত স্ত্রীর কানে ও পেটে কোপ দিয়ে মারাত্মক জখম করেন। পরে সেই দা দিয়ে নিজের গলায় ও পেটে আঘাত করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুতর আহতাবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এটি হত্যাকাণ্ড কী না নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর আত্মহনন

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার