Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

BN DESK
01 September 2026, 06:50 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্কুলছাত্রীর বাবার করা মামলায় তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তরা হলেন শিপন ও ধর্ষণে সহায়তাকারী মানিক শুভ। গ্রেফতার শিপন উপজেলার চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও শুভ একই এলাকার আবুল কাশেমের ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 
জানা গেছে, মোবাইলফোনের মাধ্যমে ছাত্রীর সঙ্গে অভিযুক্ত শিপনের পরিচয় হয়। গত শনিবার বিকেলে পূর্ব পরিচয়ের সূত্রে শিপন তাকে মেঘনা নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায়। সেখান থেকে তাকে চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরপোড়াগাছা গ্রামের প্রফেসর আজাদের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় শিপন। বিয়ের আশ্বাসে সেখানে রাত পর্যন্ত বসিয়ে রাখা হয়। রাত প্রায় সাড়ে ১১টার দিকে সেখান থেকে পার্শ্ববর্তী একটি সয়াবিন ক্ষেতে নিয়ে শিপন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তখন শুভ পাহাররত ছিলেন। 
এদিকে ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে শিপন ও তার সহকারী শুভ পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে রামগতি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরদিন ছাত্রীর বাবা বাদী হয় শিপন ও শুভ’র নাম উল্লেখ করে মামলা করেন। ওইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোসলেহ উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

B
BN DESK | 22 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার