Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সমুদ্রে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

BN DESK
16 July 2024, 02:24 PM পড়তে ১ মিনিট
সমুদ্রে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

নিউজ ডেস্ক:  কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ রাহাদ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় আরো ৩ পর্যটককে উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রাহাদ ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে। সেখান থেকে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সমুদ্রে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

B
BN DESK | 16 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার